Skip to content

ভিয়েতনামে ভয়াবহ বন্যা; নিখোঁজ ২৭

আন্তর্জাতিক ডেস্ক ॥
ভিয়েতনামের উত্তরাঞ্চলে প্রবল বন্যায় ৭ জনের মৃত্যু হয়েছে। এতে আরও ২৭ জন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে খবরটি জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রেসটিভি।
জরুরী দুর্যোগ মোকাবেলা কর্মকর্তা লুং টুয়ান জানান, এই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয় ইয়েন বাই প্রদেশ। এই এলাকায় ২ জন নিহত এবং ১৩ জন নিখোঁজ হয়েছে।
নিখোঁজদের সন্ধানে ৯০০ জন সরকারি কর্মচারীরা উদ্ধারকার্যে বেড়িয়েছে বলে জানায় প্রেসটিভি।
ভিয়েতনামের উপ প্রধানমন্ত্রী ট্রিন ডিন ড্যাং জানান, তারা দুর্যোগকবলিত এলাকায় দ্রুত ত্রাণ প্রদান করার চেষ্টা চলছে ।
উল্লেখ্য, ভিয়েতনামে সচরাচরই বন্যা এবং ঝড়ের প্রবণতা দেখা দেয় এবং এতে করে এই দেশে প্রতি বছর শত শত মানুষ নিহত হয়। সূত্রঃ প্রেসটিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫