Skip to content

ভিসা জটিলতায় শুক্রবারের প্রথম হজ ফ্লাইটও বাতিল

স্টাফ রিপোর্টার ॥
ভিসা জটিলতাসহ যাত্রী সংকটের কারণে পবিত্র হজ গমনেচ্ছুদের আজ শুক্রবার সকালের ফ্লাইটটিও বাতিল করেছে বাংলাদেশ বিমান।

আজ সকাল ৬টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের (বিজি ৩০৩৯) ফ্লাইটটি ৪১৯ জন যাত্রী নিয়ে সৌদির জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতার কারণে অর্ধেক যাত্রীই ভিসা না পাওয়ায় ফ্লাইটটি বাতিল করতে হয়েছে।

তবে ভিসা থাকা সত্ত্বেও শুক্রবারের বিজি ৩০৩৯ ফ্লাইটে যারা যেতে পারছেন না তাদের অন্য ফ্লাইটে পাঠানোর জন্য চেষ্টা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শুক্রবার বিমানের নির্ধারিত অন্য ফ্লাইটগুলো হলো- বিজি ১০৩৯, বিজি ৫০৩৯, বিজি ৭০৩৯ ও বিজি ১০৪১।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫