বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥
ব্যক্তিগত কারণ দেখিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর অধ্যাপক ড. মজিবুল হক আজাদ খান পদত্যাগ করেছেন। রোববার (৬ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সোবহানকে পদত্যাগপত্র দেন তিনি। উপাচার্য তার পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন।
পদত্যাগপত্রে অধ্যাপক ড. মজিবুল হক উল্লেখ করেছেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা নিশ্চিতে প্রক্টরিয়াল বডির ভূমিকা ব্যাপক। ব্যক্তিগত বিভিন্ন কারণে আমি প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করছি।
২০১৬ সালের ২৯ মার্চ তিন বছরের জন্য প্রক্টর হিসেবে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মজিবুল হক আজাদ খানকে নিয়োগ দেন তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন। মেয়াদ শেষ হওয়ার দেড় বছর আগে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। চলতি বছরের ১৯ মার্চ অধ্যাপক মিজানউদ্দিন প্রশাসনের মেয়াদ শেষ হয়।
