Skip to content

হ্যাক হলো ওমর সানীর ফেসবুক অ্যাকাউন্ট

বিনোদন ডেস্ক ॥
অভিনেতা ওমর সানীর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। হ্যাক হওয়ার খবরটি সকাল ১১টার দিকে মানবজমিনকে জানিয়েছেন চলচ্চিত্রের এই অভিনেতা। ওমর সানী বলেন, ফেসবুক হ্যাকিংয়ের শিকার হলাম আমি। কে বা কাহারা আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছে তা জানি না। রোববার ভোর ৪টা ১৮ মিনিটের পর থেকে আমি আর আমার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছি না। এমনকি প্রোফাইলে আমার ছবিও নেই। আমি এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় কিছুক্ষণ পর সাধারণ ডায়েরি করতে যাব। এই আইডি হ্যাক করে বর্তমানে অন্য কেউ ব্যবহার করছেন। আর সকলের উদ্দেশ্যে জানাতে চাই, এই আইডি থেকে কোনো ধরনের অশালীন বক্তব্যের কোনো পোস্ট বা রাষ্ট্রীয় অবমাননানমূলক কোনো বক্তব্য দিয়ে অন্য কেউ পোস্ট দিলে আমি দায়ী থাকব না। তবে যেই আমার ফেসবুক আইডি হ্যাক করুক না কেন আমি এই কাজের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এদিকে, অভিনেতা ওমর সানী বর্তমানে উত্তম আকাশের পরিচালনায় ‘আমি নেতা হবো’ নামে একটি ছবির কাজ করছেন। এ ছবিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করছেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫