Skip to content

টঙ্গীতে প্লস্টিকের বস্তা ও পলিথিন গোডাউনে অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : গাজীপুরের টঙ্গীর পুর্বআরিচপুর এলাকায় পুরাতন প্লস্টিকের বস্তা ও পলিথিনের একটি গোডাউনে শনিবার দিবাগত রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় পৌণে দুই ঘন্টার চেষ্টায় আগুন নেভায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে পুর্বআরিচপুর এলাকায় মো: জুলহাস মিয়ার মালিকানাধীণ পুরাতন প্লস্টিকের বস্তা ও পলিথিনের গোডাউনে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফাসার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নেভাতে শুরু করে।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: আতিকুল ইসলাম জানান, প্রায় পৌণে দুই ঘন্টার চেষ্টায় আগুন নেভানো হয়। বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত এবং গোডাউনে থাকা প্লস্টিকের বস্তা, পলিথিন ও অন্যান্য মালামাল পুড়ে আনুমানিক তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫