Skip to content

মাশরাফি ভক্তদের জন্য সুখবর

স্পোর্টস ডেস্ক ॥

শনিবার হঠাৎ করেই খবর এলো মাশরাফি অসুস্থ। শুধু তাই নয়, রাজধানীর এ্যাপোলো হাসপাতালেও চলে গেছেন তিনি, কিছু পরীক্ষা-নীরিক্ষা করানোর জন্য। সকালেই নাকি কাশি এবং কফের সঙ্গে কিছুটা রক্ত গিয়েছিল। এতেই আতঙ্কিত হয়ে হাসপাতালে ডাক্তারের শরণাপন্ন হন তিনি।

তবে সুখবর হলো, মাশরাফির ফুসফুসের পরীক্ষায় কোনো সমস্যা ধরা পড়েনি। হাসপাতালেও ভর্তি হতে হয়নি। যথারীতি তিনি বাসায় ফিরে আসতে পেরেছেন এবং হাসপাতাল থেকে ফেরার পর থেকেই সুস্থ রয়েছেন।

এই প্রসঙ্গে বিসিবির চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘মাশরাফি এখন পুরোপুরি সুস্থ, কোনো সমস্যা নেই।’

তবে সতর্কতামূলকভাবে ডাক্তাররা মাশরাফিকে দু-একদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫