Skip to content

“আমরা ভারতের সঙ্গে উত্তেজনা নিরসন করতে চাই কিন্তু দিল্লি তা চায় না।”

আন্তর্জাতিক ডেস্ক ॥
পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ বলেছেন, “আমরা ভারতের সঙ্গে উত্তেজনা নিরসন করতে চাই কিন্তু দিল্লি তা চায় না।” একই সঙ্গে তিনি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ইস্যু নিয়ে আলোচনায় বসতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের একমাত্র উপায় হচ্ছে কাশ্মীর সমস্যার সমাধান করা।

তিনি বলেন, “কীভাবে সীমান্ত রক্ষা করতে হয় তা আমরা জানি; তবুও আমরা মনে করি কাশ্মীর সমস্যার সমাধানের মধ্যদিয়েই কেবল টেকসই শান্তি আসতে পারে।” শিয়ালকোটে গণমাধ্যমের সঙ্গে আলাপের সময় খাজা আসিফ এসব কথা বলেন।

পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত যদি এই প্রক্রিয়ায় আমাদের সঙ্গী না হয় তাহলে পাকিস্তানের সামনে পথ সীমিত হয়ে আসবে। খাজা আসিফ দাবি করেন, দীর্ঘদিন ধরে পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে এবং ইসলামাবাদের প্রচুর ত্যাগ-তীতিক্ষার কারণে সন্ত্রাসবাদের হুমকি অনেকটা কমে এসেছে।

সূত্র : ডেইলি পাকিস্তান উর্দু

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫