Skip to content

বাড়ি নিয়ে করা রিট প্রত্যাহার চেয়ে আবেদন মওদুদের

স্টাফ রিপোর্টার ॥

‘বিনা নোটিশে’ রাজউক কর্তৃক গুলশানের বাড়ি থেকে উচ্ছেদ কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ।

সোমবার হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই আবেদন করা হয়।
ইরংশ ঈষঁন

মওদুদের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বলেন, এই বাড়ি নিয়ে নিম্ন আদালতে একটি দেওয়ানী মামলা থাকায় আমরা হাইকোর্ট থেকে মামলা প্রত্যাহার চেয়ে আবেদন করেছি। আগামীকাল এই আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হতে পারে।

মওদুদ আহমদের করা রিভিউ খারিজ করে সর্বোচ্চ আদালতের রায়ের পর গত ৭ জুন গুলশান-২-এর ৭৯ নম্বর সড়কের ১৫৯ নম্বর প্লটের বাড়ির মালামাল উচ্ছেদ করে বাড়িটির নিয়ন্ত্রণ নেয় রাজউক।

বিনা নোটিশে বাড়ি থেকে উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে ৮ জুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। বর্তমানে মওদুদের করা রিটের শুনানি হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চে মুলতবি (স্ট্যান্ড ওভার) অবস্থায় রয়েছে।

৮ জুন দায়ের করা রিটে গুলশানের বাসা থেকে উচ্ছেদের বৈধতা ও নোটিশ না দেয়ার কারণ জানতে চাওয়া হয়। সরকার ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে ওই রিটে বিবাদী করা হয়।

পরে হাইকোর্টের বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চে বিষয়টির উপর শুনানি হয়েছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫