Skip to content

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আহত ২

স্টাফ রিপোর্টার ॥

রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যান একতা হাউজিং এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়েছেন দুজন। মঙ্গলবার রাত চারটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনায় আহত হেলাল (৩৫) ও সিরাজ (৫০) কে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনায় একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, ২ টি তাজা গুলি, তিন টি চাকু সহ বাসার গ্রীল কাটার সরঞ্জামসহ আরও চার জনকে আটক করছে র‌্যাব।

র‌্যাব-২ এর মেজর আতাউর রহমান জানায়, রাতে একতা হাউজিং এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের-২ এর টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে। তখন ডাকাতদল র‌্যাব কে লক্ষ্য করে গুলি করে। র‌্যাব পাল্টা গুলি করলে দুই জন গুলিবিদ্ধ হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫