Skip to content

হৃদয়ের আয়নায় প্রশংসিত লাক্সতারকা রিমা

বিনোদন ডেস্ক ॥

লাক্সতারকা সাবিনা রিমা অভিনয় করেছেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। যার নাম হৃদয়ের আয়না। এই স্বল্পদৈর্ঘ্যের টাইটেল গান ‘হৃদয়ের আয়না’ প্রকাশ হয়েছে রোববার। রোমান্টিক এই গানটি দিয়ে নজর কেড়েছেন রিমা।

তার সঙ্গে পারফর্কম করেছেন সাগর, যিনি ‘শেষ চুম্বন’ ছবিতে অভিনয় করেছিলেন। ছবিটি পরিচালনা করেছেন চলচ্চিত্র নির্মাতা আশিকুর রহমান। আর ‘হৃদয়ের আয়না’ গানে গানে কণ্ঠ দিয়েছেন আকাশ সেন ও তিশা।

রিমা বলেন, ‘এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প শোনার পরেই কাজটি করতে রাজি হয়ে যাই। এরই ইউটিউবে প্রকাশ হবার পর থেকেই খুব ভালো সাড়া পাচ্ছি। তিনি বলেন, আমাদের পুরো টিম স্বল্পদৈর্ঘ্যটি তৈরির সময় অনেক পরিশ্রম করেছেন। খুব শিগগিরই স্বল্পদৈর্ঘ্যটি ইউটিউবে প্রকাশ করা হবে।’

লাক্স প্রতিযোগিতায় অংশ নেয়ার আগে একুশে টিভির মুক্ত খবরের উপস্থাপিকা ছিলেন সাবিনা রিমা। এরপর ২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে নতুন করে শুরু করেন পথচলা। সাইফ চন্দনের ‘ছেলেটি আবোল-তাবোল মেয়েটি পাগল পাগল’ ছবিতেও দেখা গিয়েছিল তাকে। বর্তমানে রিমা দীপ্ত টিভির দুইটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫