Skip to content

‘জঙ্গি আব্দুল্লাহকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে’

স্টাফ রিপোর্টার ॥
ভারতে জঙ্গি সন্দেহে গ্রেপ্তারকৃত বাংলাদেশি আব্দুল্লাহকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, ভারতে গেপ্তারকৃত জঙ্গি আব্দুল্লাহ’র বিষয়ে আমরা খোঁজ খবর নিয়েছি। তার বাড়ি ময়মনসিংহ এলাকায়। গত ৮ বছর আগে ভারতে পালিয়ে যায় সে এবং সেখানে গিয়ে জঙ্গি কার্যক্রমে জড়ায়। তিনি আরও জানান, তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হচ্ছে।
অপর এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, হলি আর্টিজান মামলার চার্জশিট খুব দ্রুতই দেয়া হবে। আজ দুপুরে সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫