স্টাফ রিপোর্টার ॥
আজ বিকেলে গাজীপুর রাজবাড়ী মাঠে বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠানে সামাজিক বনায়নের চেক বিতরণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড. আ.ক.ম. মোজাম্মেল হক এমপি।
ঢাকা বনবিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুর জেলা প্রশাসকের সার্বিক সমন্বয়ে এ মেলার আয়োজন করা হয়।

গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড. আ.ক.ম. মোজাম্মেল হক এমপি। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ পিপিএম, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, অতিরিক্ত পুলিশ সুপার সোলায়মান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারজানা মান্নান, জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম। বিভাগীয় বন কর্মকর্তা ঢাকা বন বিভাগ বখতিয়ার উদ্দিন সিদ্দিকী। গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জসিম উদ্দিন। সামাজিক বনায়নে ৯২ লাখ টাকার চেক বিতরণ করেন।

এ সময় মন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, নিশ্চিত করার জন্য বর্তমান মহাজোট সরকার কাজ করে যাচ্ছে। উন্নয়ন ধারাকে অব্যাহত রাখার জন্য আগামীতে সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহবান জানান।
