Skip to content

চীনে শক্তিশালী ভূমিকম্প : ১৩ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক ॥

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৭। ভূমিকম্পের আঘাতে ১৩ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। খবরবিবিসির।

সিচুয়ান প্রদেশ ভূমিকম্প প্রবণ এলাকা। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল একটি জনপ্রিয় পর্যটন এলাকার কাছেই।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে উত্তরাঞ্চলীয় প্রাদেশিক রাজধানী চেংদু থেকে ৩শ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাতহানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এর আগে ২০০৮ সালে ওই একই প্রদেশে ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ৭০ হাজারের বেশি মানুষ প্রাণ হারায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫