আন্তর্জাতিক ডেস্ক ॥
জাপানের প্রতিরক্ষামন্ত্রী এবং মার্কিন গণমাধ্যমে উত্তর কোরিয়া পারমানবিক অস্ত্র বানিয়ে ফেলেছে এমন তথ্য প্রকাশ করলে বেডমিনস্টরের গল্ফ কোর্সে দেয়া এক বিবৃতিতে ট্রাম্প তার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
জানা গেছে, একটি ক্ষুদ্রাকৃতির পারমানবিক অস্ত্র প্রস্তুত করেছে উত্তর কোরিয়া। তবে, মার্কিন কর্তৃপক্ষ বলছে এটি এতই ক্ষুদ্র যে, কোন মিসাইলে বাসানোর জন্য এটি একেবারেই অনুপোযুক্ত।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়, প্রতিরক্ষা গোয়েন্দাদের বরাত দিয়ে ছোট আকৃতির পারমানবিক অস্ত্র উত্তর কোরিয়া বানাতে সক্ষম হয়েছে বলে নিশ্চিত হয়েছে মার্কিন কর্তৃপক্ষ। পত্রিকাটি এও জানায়, ওই অস্ত্রগুলো উত্তর কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্র সমূহে স্থাপনের প্রয়াশ চালাচ্ছে। তবে, মার্কিন গণমাধ্যমের আগেই জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় পিয়ংইয়ংয়ের পারমানবিক অস্ত্র বানানোর তথ্যটি প্রকাশ করে।
উল্লেখ্য, গত মাসেই পরপর দুটি আন্ত:মহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এরপর থেকেই দেশটির একনায়ক কিম জং উন পারমানবিক অস্ত্র প্রস্তুতে মনোযোগ দিয়েছে বলে উদ্বেগ প্রকাশ করে আমেরিকা। টাইম
