বিনোদন ডেস্ক ॥
ঐশ্বর্য রাই বচ্চনকেই প্রত্যাখ্যান করা হয়েছিল। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। তবে প্রেমে প্রত্যাখ্যাত হননি তিনি। বরং তার সঙ্গে কাজ করাতে আপত্তি দেখিয়েছেন এক তরুণ অভিনেতা। সদ্য ঘটেছে এমন ঘটনা। ঐশ্বর্যের আগামী ছবি ‘ফ্যানি খান’-এর শুটিং শুরু হয়েছে। ওই ছবিতে এক তরুণ অভিনেতার প্রয়োজন ছিল। প্রোডাকশন টিমের তরফে অফার দেওয়া হয়েছিল অভিনেতা অক্ষয় ওবেরয়কে। কিন্তু তিনি নাকি ঐশ্বর্যের সঙ্গে অভিনয়ের অফার ফিরিয়ে দিয়েছেন! ‘ফ্যানি খান’ টিমের এক সদস্য সাংবাদিকদের বলেন, অক্ষয়কে প্রস্তাব করা হয়েছিল। কিন্তু ও রাজি হয়নি। ফলে আমরা এখনও ওই চরিত্রের জন্য অভিনেতা খুঁজছি। কিন্তু কেন অক্ষয় ঐশ্বর্যের সঙ্গে অভিনয় করতে রাজি নন তা জানা যায়নি। রাকেশ ওমপ্রকাশ মেহেরা পরিচালিত এই ছবির প্রধান চরিত্রে দেখা যাবে অনিল কাপুর ও ঐশ্বর্য রাই বচ্চনকে। এ ছবির জন্য ঐশ্বর্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। এটি নিয়ে অনেক আশাবাদী এ অভিনেত্রী।
ঐশ্বর্যকে প্রত্যাখ্যান!
আপডেট :August 9, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
