Skip to content

যুক্তরাষ্ট্র থেকে দুই কিউবান কূটনীতিক বহিস্কার

আন্তর্জাতিক ডেস্ক ॥
রহস্যময় কারণে ওয়াশিংটন থেকে দুইজন কিউবান কূটনীতিককে বাহিস্কার করেছে যুক্তরাষ্ট্র। দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় পর ২০১৫ সাল থেকে চলতে থাকা কিউবার সাথে মার্কিন বৈরি সম্পর্কের উন্নতির প্রারম্ভে সম্পর্কে আবারো অনিশ্চয়তা তৈরি হলো।

দুই কিউবান কূটনীতিক বহিস্কারের বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিদার নুরেট বলছেন, গত বছরের শেষ দিকে কিউবায় থাকা কয়েকজন মার্কিন দূতাবাসের কর্মকর্তা কানে কম শুনতে থাকেন। সংবাদ সংস্থা এপি’র বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, কূটনীতিকদের শ্রবণ সমস্যা তৈরি হওয়ার কারণ হিসেবে নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

তবে তাদের সন্দেহ যে, কিউবার গোয়েন্দা সংস্থা হয়তো এমন কোনো যন্ত্র সেইসব কর্মকর্তার বাসায় বা কর্মস্থলের কাছাকাছি ব্যবহার করেছিল যার কারণে তাদের এমন শ্রবণ সমস্যা দেখা দিতে পারে। সন্দেহ করা হচ্ছে, সেসব যন্ত্রের সাহায্যে উচ্চ কম্পাঙ্কের শব্দ তরঙ্গ প্রবাহ হয়ে এমন শারীরিক সমস্যা সৃষ্টি করেছে।

মিজ নুরেট আরো জানান, যদিও সেসব সমস্যা প্রাণঘাতী নয়, তবু মার্কিন কূটনীতিকদের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়। আর এই বিষয়টিকে যুক্তরাষ্ট্র সরকার অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে তদন্ত করছে।

দুই কূটনীতিক বহিষ্কারের বিষয়ে এখন পর্যন্ত  কিউবার সরকার কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিবিসি বাংলা

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫