Skip to content

কড়াইল বস্তিতে আগুন

স্টাফ রিপোর্টার ॥

রাজধানীর কড়াইল বস্তির বেলতলা এলাকায় অগ্নিকাণ্ড হয়েছে। তবে আগুনের এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়েছে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা জানান।

জানা যায়, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে বস্তির বেলতলা এলাকার একটি ঘরে আগুন লাগে। আগুনে ওই ঘরের কিছু আসবাবপত্র পোড়ার খবর পাওয়া গেলেও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি।

কড়াইল বস্তিতে কিছুদিন পর পর অগ্নিকাণ্ড হতে দেখা যায়। সবর্শেষ গত ১৪ ও ১৬ মার্চ একদিনের ব্যবধানে দুইদফা আগুন লেগে বস্তির অর্ধশতাধিক বাড়িঘর পুড়ে যায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫