Skip to content

ফারুকী হত্যা মামলার প্রতিবেদন দাখিল ২৬ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার ॥

ইসলামী ফ্রন্ট নেতা ও টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছানো হয়েছে।

বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর এস এম মাসুদ জামান আগামী ২৬ সেপ্টেম্বর নতুন তারিখ ধার্য করেন।

রাজধানীর পূর্ব রাজাবাজারে ২০১৪ সালের ২৭ আগস্ট এশার নামাজের পর আনুমানিক ছয় থেকে সাতজন যুবক ফারুকীর বাসায় প্রবেশ করেন। কিছু সময় পর ফারুকীর স্ত্রী ও এক ছেলেসহ তিন স্বজনের হাত-পা বেঁধে ফেলেন তারা।
এর পর পৃথক কক্ষে ফারুকীকে গলা কেটে হত্যা করা হয়।

পরবর্তীতে ওই ঘটনায় ফারুকীর ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আট থেকে ১০ জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫