Skip to content

গাজীপুরে কবর খুঁড়ে ১৮ কঙ্কাল চুরি

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়েনের বেনুপুর এলাকার ‘বেনুপুর ও আশাপুর’ কবরস্থানে ১৮টি কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে ওই কবরস্থান থেকে কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করা হয়েছে।

ঢালজোড়া ইউনিয়নের বেনুপুর ওয়ার্ডের সদস্য মো. মোজাম্মেল হোসেন জানান, বেনুপুর ও আশাপুর দুুটি পাশাপাশি গ্রামের সামাজিক কবরস্থান এটি। কবরস্থান রক্ষাণাবেক্ষণের দায়িত্বে থাকা কেয়ারটেকার বৃহস্পতিবার সকালে এসে দেখেন কবর খোঁড়া। পরে তিনি বিয়ষটি এলাকাবাসীকে জানান।

তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ১৮টি কবর খোঁড়া। এরমধ্যে তার দুই মামার কবরও রয়েছে। কবরগুলোতে মরদেহ বা কঙ্কাল নেই। কালিয়াকৈর থানার এসআই আবু জাফর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছু কবর খোঁড়া অবস্থায় পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫