Skip to content

শেরে বাংলায় চলছে শেষ সময়ের প্রস্তুতি

স্পোর্টস ডেস্ক ॥

অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের বহুল আকাঙ্খিত ও ঐতিহাসিক টেস্ট সিরিজ এখন নিশ্চিত। সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ তারিখ ঢাকায় পা রাখবেন স্মিথ বাহিনী।

অস্ট্রেলিয়া দল আসার আগেই ঢাকায় এসে পৌঁছাবে তাদের একটি নিরাপত্তা দল। বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজন জাগো নিউজকে অস্ট্রেলিয়া দলের রেডিসনে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা এবং চট্টগ্রামে দুই জায়গাতেই তারা রেডিসনে থাকবেন।

এদিকে মিরপুর ঘুরে দেখা গেছে শেষ সময়ে প্রস্তুতি চলছে মিরপুর জুড়ে। মিডিয়া সেন্টার থেকে শুরু করে বিভিন্ন জায়গার লাইট এবং এসির সমস্যা নিয়ে কাজ করে যাচ্ছে শ্রমিকরা। ধীরে ধীরে নতুন রূপ পাচ্ছে ‘হোম অফ ক্রিকেট।’
এ দিকে মাঠকে খেলার উপযুক্ত করে গড়ে তুলতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে একদল শ্রমিক। তাদের নিয়মিত পর্যবেক্ষণ করছেন কিউরেটর গামিনি ডি সিলভা।

সব প্রস্তুতিই শেষের দিকে। এখন শুধু অপেক্ষা অস্ট্রেলিয়া দল আসার। আর সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ তারিখে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫