Skip to content

ইমরান হাশমির সঙ্গে অভিনয়ে না নুসরাত ফারিয়ার!

বিনোদন ডেস্ক ॥

বাংলাদেশের প্রথম অভিনেত্রী হিসেবে বলিউড অভিষেক নিয়ে বেশ উচ্চসিত ছিলেন নুসরাত ফারিয়া। ছবির নাম ‘গাওয়াহ-দ্য উইটনেস’। নায়ক ইমরান হাশমি।

দীর্ঘ সময় পর নুসরাত ফারিয়া জানিয়েছেন, ছবিটি তিনি করছেন না, কারণ ইমরান হাশমির সঙ্গে জুটি হয়ে তিনি সমালোচিত হতে চান না।

বলিউডে ছবিতে নুসরাত ফারিয়ার কাজ করা নিয়ে অনেক গুঞ্জন উঠেছিল। অনেকে এও বলেছিলেন, আলোচনায় আসতেই ভুয়া গল্প ফেঁদেছেন নায়িকা। সেসব নুসরাত ফারিয়া এখনো স্বীকার করতে রাজি নন। জানিয়েছেন আগামী জানুয়ারিতে ছবিটির শ্যুটিং শুরু হচ্ছে। তবে গত ঈদের আগেই ছবিটি করবেন না বলে নির্মাতাদের জানিয়ে দিয়েছেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫