Skip to content

আবারো বাবা হলেন ফারদিন

বিনোদন ডেস্ক ॥
বলিউড অভিনেতা ফারদিন খান ভক্তদের জন্য নতুন খুশির সংবাদ জানালেন। অনেকদিন অভিনয় থেকে দূরে। ভক্তদের জন্য গত শনিবার নতুন খবর দিলেন। তিনি আবারো বাবা হয়েছেন। ফারদিন ও নাতাশার ঘরে এবার এলো পুত্রসন্তান। নাম রেখেছেন আজারিয়াস ফারদিন খান। হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, ২০০৫ সালের ডিসেম্বরে ফারদিন খান বিয়ে করেন অভিনেত্রী মুমতাজের কন্যা নাতাশা মাদভানীকে। এই সংসারে ফারদিনের একটি কন্যাসন্তান আছে। তার নাম ডিয়ানি ইসাবেলা খান। গতকাল আরেকটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নাতাশা। এদিকে, ২০১০ সালে ফারদিনকে সবশেষ ‘দুলহা মিল গেয়া’ ছবিতে অভিনয় করতে দেখা যায়। এই বছর এপ্রিলেই তার বাবা হওয়ার বিষয়টি ঘোষণা করেছেন ফারদিন। টুইটারে এই সুখবরটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। প্রসঙ্গত, বলিউড অভিনেতা ফারদিন খান ২০০০ সালে ‘জঙ্গল’ ছবিতে অভিনয় করে আলোচনায় এসেছিলেন। যদিও তার প্রথম ছবি ‘প্রেম আগান’ মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালে। বর্তমানে বেশ মুটিয়ে গিয়েছেন এই অভিনেতা। হয়তো এই কারণেই অভিনয় থেকে দূরে রয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫