Skip to content

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে ইতিহাস বিকৃতি করা হয়েছে : আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে ‘অগ্রহণযোগ্য’ বক্তব্য ব্যবহার করা হয়েছে। এ বক্তব্যের মাধ্যমে ইতিহাস বিকৃতি করা হয়েছে। এ সব এক্সপাঞ্জ করার প্রয়োজন হলে রিভিউ করবে সরকার।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, মাননীয় প্রধান বিচারপতির রায়ে আপত্তিকর ও অপ্রাসঙ্গিক বক্তব্য আছে। এগুলো ইতিহাস বিকৃতি করেছে। সেগুলো এক্সপাঞ্জ করার উদ্যোগ আমরা নিয়েছি। এগুলো এক্সপাঞ্জ করার জন্য সুপ্রিম কোর্টের বিধান অনুযায়ী যদি রিভিউ করার প্রয়োজন হয়। তাহলে আমরা রিভিউ করবো।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫