স্পোর্টস ডেস্ক ॥
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৮ আগস্ট বাংলাদেশে পা রাখছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে মুশফিকরাও। বাংলাদেশে পা রাখার আগে নিজেদের মধ্যে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে স্মিথরা।
ডারউইনে ক্যাম্প চলাকালীন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অজি পেসার জস হ্যাজলউড। তার ভাষ্য অনুযায়ী বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
ঘরের মাটিতে ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। তাছাড়া টাইগারদের খেলা শেষ টেস্ট ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোতে আত্মবিশ্বাসের তুঙ্গে মুশফিক বাহিনীদের। বাংলাদেশের বিপক্ষে কঠিন লড়াই হবে মানছেন এই অজি পেসার।
হ্যাজলউড বলেন, ‘বাংলাদেশ এখন বিশ্বমানের দল। তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছে। ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে তাদের পারফরম্যান্সও দুর্দান্ত। এটা সত্যি যে, আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। আশা করছি দারুণ এক সিরিজ হবে।’
