Skip to content

ভারতে ভূমিধসে দুটি বাস চাপা পড়ে নিহত ৪৮

আন্তর্জাতিক ডেস্ক ॥
ভারতের হিমাচলের মান্ডি জেলায় ভারী বর্ষণজনিত কারণে ভূমিধসে যাত্রীবোঝাই দুটি সরকারি বাস চাপা পড়ে অন্তত ৪৮ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানান, গতকাল রোববার বড় ধরনের ওই ভূমিধসের ঘটনায় চাপা পড়া বাস দুটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন। নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। মান্ডি-পাঠানকোট জাতীয় মহাসড়কের কোটপুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গতকাল সন্ধ্যা পর্যন্ত ৪৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার আবার উদ্ধার অভিযান শুরু হবে।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করেন ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।  সূত্রঃ এনডিটিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫