Skip to content

নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৯

আন্তর্জাতিক ডেস্ক ॥
নেপালে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৯-এ দাঁড়ালো। ভারতী বৃষ্টির ফলে এ দুর্যোগের সৃষ্টি। রবিবার সরকারি কর্মকর্তারা গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশাঙ্কা করা হচ্ছে। ৩৬ জন মানুষ নিখোঁজ থাকায় এমন আশঙ্কা করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, মূলত দেশটির দক্ষিণাঞ্চলীয় সমতল ভূমি এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে বলে এ দুর্যোগের সৃষ্টি। বন্যা থেকে বাঁচাতে পাঁচ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ১৭ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সেনা ও পুলিশ সদস্যরা তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। বন্যায় এ পর্যন্ত ৩৪ হাজারের বেশি বাড়িঘর প্লাবিত হয়েছে। বন্যায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা এক লাখ বলে হিসাব দিয়েছে রেডক্রস।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫