Skip to content

শ্রীকৃষ্ণের জন্মতিথি আজ

বাংলাভূমি ডেস্ক ॥
আজ শুভ জন্মাষ্টমী । ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন দুষ্টের দমন ও তার স্বজনদেরর রক্ষার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথিকে ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করেন।

মধুয়া নগরীতে অত্যাচারী রাজা কংশের কারাগারে বন্দি দেবকি ও বাসুদেবের ঘরে জন্মেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। হিন্দু ধর্মাবলম্বীরা এ দিনে উপবাস করে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন। সকালে শঙ্খ ধ্বনি ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সকালে রাজধানীসহ সারাদেশে জন্মাষ্টমীর উৎসব শুরু হয়েছে। ঢাকেশ্বরী মন্দিরে দেশ ও জাতির কল্যাণ কামনা গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামের হিন্দু সম্প্রাদয়ে কিছু লোক বলেন, চট্টগ্রামের অন্দরকেল্লায় জন্মাষ্টমী হিসেবে প্রধান আয়োজন হয়ে থাকে। তবে জন্মাষ্টমীর উল্লেখযোগ্য ও আর্কষণীয় বিষয় হচ্ছে মঙ্গল শোভাযাত্রা । প্রায় ৫০ হাজার লোক এই শোভাযাত্রা অংশ নেয় দেশের বিভিন্ন অঞ্চল থেকে। শ্রীকৃষ্ণের মূর্তি ও তার বিভিন্ন জিনিস নিয়ে এই শোভাযাত্রা হয়ে থাকে। সনাতন ধর্মবলম্বীরা মনে করেন, এই শোভাযাত্রায় অংশ নেয়া তাদের জন্য মঙ্গল ও কৃষ্ণের আর্শিবাদ স্বরুপ।

কৃষ্ণের জন্মাষ্টমী হিসেবে ৩ দিনের অনুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রামবাসী । আজ দুপুরে হবে মাতৃ সম্মেলন। বিকেলে আছে আলোচনা সভা এই আলোচনা সভায় হিন্দু ধর্মাবলম্বীরা অংশগ্রহন করবে এবং জন্মাষ্টমীর মূল পূজা শুরু হবে সন্ধ্যার পর। জন্মাষ্টমী উদযাপনের ক্ষেত্রে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা।

সূত্র : একাত্তর টিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫