Skip to content

শুরুর আগেই শেষ ফখর জামানের কাউন্টি স্বপ্ন

স্পোর্টস ডেস্ক ॥
আহমেদ শেহজাদের মতো প্রতিষ্ঠিত ব্যাটসম্যানকে সরিয়ে পাকিস্তান হঠাৎ করেই ওপেনিংয়ে নিয়ে এসেছিলো ফখর জামানকে। ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান তার প্রতি আস্থার দারুণ প্রতিদান দিচ্ছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তার সেঞ্চুরির কাছেই হেরে যায় ভারত। ওই কীর্তি তাকে নিয়ে গিয়েছিলো কাউন্টিতে খেলার স্বপ্ন পূরণের খুব কাছাকাছি। কিন্তু স্বপ্নটা পূরণ হয়েই হলো না।

রোববারই পাকিস্তান থেকে ইংল্যান্ডের বিমানে উঠার কথা ছিলো জামানের। কিন্তু এর মধ্যেই পাকিস্তান বোর্ড তাদের ঘরোয়া ক্রিকেট আয়োজনের নতুন সূচি ঘোষণা করেছে। যা অনুসারে চলতি মাসের শেষেই মাঠে গড়াবে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ। পিসিবি চায়, এই আয়োজনে কেন্দ্রীয় চুক্তির সব ক্রিকেটার থাকুক।

এ কারণেই মূলত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এবং কাউন্টি ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকা ক্রিকেটারদের দেশে ডেকে পাঠিয়েছে পাকিস্তান।

ন্যাশনাল টি-টোয়েন্টি লিগের পর বিশ্ব একাদশের সঙ্গে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান জাতীয় দল। যা সফলভাবে আয়োজন করতে পাকিস্তানের সঙ্গে আইসিসিও। এরপর পাকিস্তান দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে দ্বিপাক্ষিক সিরিজ।

সূত্র : ইন্টারনেট

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫