Skip to content

মা হতে চলেছেন সুনিধি

বিনোদন ডেস্ক ॥

গতকাল ছিল তার জন্মদিন। আর বিশেষ এই দিনে তিনি জানালেন, পাঁচ মাসের গর্ভবতী তিনি। এতদিন পরিবার এবং কাছের কিছু মানুষেরা জানলেও মিডিয়াকে জানতে দেননি। শুভদিনে খবরটি সবাইকে জানান গায়িকা। এই বিষয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তার বাবা বিষয়টির সত্যতা স্বীকার করেন।

এ প্রসঙ্গে সুনিধির বাবা বলেন, ‘সুনিধির জীবনে এটা একটা নতুন অধ্যায়। আমরা সকলেই খুব খুশি। ও সব সময়ই খুব পরিশ্রমী ছিল। ওর কাজের মাধ্যমে আমাদের গর্বিত করেছে। ওর যাবতীয় কমিটমেন্ট শেষ করেছে। এবার আমরা সকলে মিলে ওর এই অবস্থায় বাড়ি থেকে না বেরনোর সিদ্ধান্ত নিয়েছি। কারণ ওর সুস্থ থাকাটা এখন আমাদের কাছে সবার আগে।’

১৮ বছর বয়সে গায়িকা বিয়ে করেছিলেন কোরিওগ্রাফার ববি খানকে। তবে সে দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি। এরপর দু’বছর প্রেম করার পর ২০১২-তে মিউজিক কম্পোজার হিতেশ সোনিককে বিয়ে করেন সুনিধি। এই সংসারে আসছে নতুন অতিথি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫