Skip to content

টঙ্গীতে গাড়ি চাপায় নিহত ২

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীতে গাড়ি চাপায় দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনার দুর্গাপুর থানার কালসাপাড়া এলাকার নূরুল হক (৪০) ও একই থানার গুজিরপুর এলাকার আলাল উদ্দিন (৪৭)।

টঙ্গী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজির আহমেদ জানান, সকাল পৌনে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় একটি অজ্ঞাতগাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫