Skip to content

বুরকিনা ফাসোয় হামলা নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক ॥
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় একটি রেস্তোরাঁয় বন্দুকধারীদের হামলায় বিদেশি নাগরিকসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে। বুরকিনা ফাসোর রাজধানী উয়াগাদুগুতে একটি তুর্কি রেস্তোরাঁয় গত রোববার স্থানীয় সময় রাতে এ হামলা হয় বলে গতকাল সোমবার জানিয়েছে দেশটির সরকার।
বুরকিনা ফাসোর যোগাযোগমন্ত্রী রেমিস দানদজিনু গতকাল সামাজিক যোগাযোগের মাধ্যমে বলেন, হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই হামলাকারী নিহত হয়। তবে কতজন বন্দুকধারী এ হামলা চালায়, তা জানা যায়নি। নিরাপত্তা বাহিনীর অভিযান শেষ হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, হামলার শিকার রেস্তোরাঁর আশপাশের এলাকাসহ রাজধানী উয়াগাদুগুতে তল্লাশি অভিযান চলছে। কোনো জঙ্গি সংগঠন বা সন্ত্রাসী গোষ্ঠী গতকাল পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা বলেছেন, অন্তত দুই হামলাকারী মোটরসাইকেলে করে রোববার স্থানীয় সময় রাত ৯টায় রাইফেল হাতে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর তারা রেস্তোরাঁয় উপস্থিত লোকজনের ওপর গুলি চালায়। সূত্রঃ আল জাজিরা

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫