Skip to content

বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফিরিয়ে আনতে সফল হব : স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফিরিয়ে আনতে কূটনৈতিক চেষ্টা চলছে। আশা করি কূটনৈতিক চেষ্টায় আমরা সফল হব।

মঙ্গলবার ধানমন্ডিস্থ ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ ছাড়া রাজধানীর পান্থপথে ‘জঙ্গি’ নিয়েও এ সময় কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী তখন বলেন, আমি শুনেছি পান্থপথের একটি ভবনে জঙ্গিরা অবস্থান করছে। পুলিশ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সোয়াট টিম ভবনটি (হোটেল) ঘিরে রেখেছে।

উল্লেখ্য, পান্থপথে হোটেল ওলিও ইন্টারন্যাশনালে বোমার বিস্ফোরণের পর পুলিশের গুলিতে নিহত হয়েছে ‘জঙ্গি’ সাইফুল ইসলাম। তার বাড়ি খুলনার ডুমুরিয়ায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫