Skip to content

‘সালমান শাহ্’র মা ডেকেছেন নিঃসন্দেহে আমি যাবো’

বিনোদন ডেস্ক ॥

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা প্রয়াত সালমান শাহ্’র ‘মা’ নীলা চৌধুরী ছেলের মৃত্যুর ২১ বছর হয়ে গেলেও আজও বিচারের দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছেন। গত ১৪ আগস্ট নিজের ফেসবুক ওয়ালে একটি বার্তা পোষ্ট করেন নীলা চৌধুরী। যেখানে লিখেছেন, ”আসসালামু আলাইকুম, আমি সকল শিল্পী, অভিনেতা, অভিনেত্রীদের সাথে বসতে চাই। কখন কিভাবে বসা যায় আমার সাথে। শাকিবকে বলছি আমার সাথে কথা বলো। তোমরা আমার সালমান শাহ্’র মত আমার কাছে মূল্যবান। আমি বর্তমান প্রজন্মের সকলের সাথে বসতে চাই।”

নীলা চৌধুরীর স্ট্যাটাসের প্রক্ষিতে বিডি২৪লাইভকে আরিফিন শুভ বলেন, ‘আজ যদি সালমান শাহ বেঁচে থাকতেন আর আমাদের (শিল্পী) ডাকতেন তাহলে বিষয়টা কেমন হতো? আজ সালমান শাহ সেই। কিন্তু তার মা বেঁচে আছেন। আন্টি (নীলা চৌধুরী) ডেকেছেন নিঃসন্দেহে আমি যাবো। একজন মা ডেকেছেন আমি যাবো’।

চিত্রনায়ক আরিফিন শুভ প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের লাখো কোটি ভক্তের মধ্যের অন্যতম। ‘ও আমার বন্ধু গো’ শিরোনামের এই অনুষ্ঠানে থাকছে সালমান শাহকে নিয়ে এক্সক্লুসিভ কিছু তথ্যচিত্র, ছবি এবং সালমান শাহ ভক্তদের জন্য নতুন কিছু চমক।

সম্প্রতি একটি অনুষ্ঠান সঞ্চালনার ঝরঝর করে কাঁদতে থাকেন তিনি। কান্না থামিয়ে এক সময় গেয়ে ওঠেন, “ডিয়ার সালমান শাহ, ভালো আছি, ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫