Skip to content

শরীর নিয়ে বড়াই!

বিনোদন ডেস্ক ॥
‘কিক’ ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয়ের পর থেকে যেন ভাগ্য খুলে গেছে জ্যাকুলিন ফার্নান্দেজের। বিষয়টি নিজেও মানেন এ নায়িকা। এ ছবির পর একের পর এক ব্যবসাসফল ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি জ্যাকুলিনের আবেদনময়ী উপস্থাপনাও প্রশংসিত হয়েছে দর্শকে কাছে। সাম্প্রতিক সময়ের ‘এ জেন্টলম্যান’ ছবিতে জ্যাকুলিন খোলামেলা হয়ে ক্যামেরাবন্দি হওয়ার মধ্যে দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন। এ ছবির গানগুলোতে নিজের শারীরিক সৌন্দর্য আরো মেলে ধরেছেন তিনি। তবে নিজের এই শরীর নিয়ে যে জ্যাকুলিনেরব বড়াইও বেশ সেটা সম্প্রতি একটি সাক্ষাৎকারের মধ্য দিয়ে প্রকাশ পেল। এ সাক্ষাৎকারে জ্যাকুলিন বলেন, যদি বড়াই করার তো কিছু থাকে তবে সেটা করলে দোষের কি আছে! আমি চ্যালেঞ্জ করতে পারি, শারীরিক সৌন্দর্যের দিক দিয়ে বলিউডে এখন আমি নাম্বার ওয়ান। এমন শারীরিক ফিটনেস আর কারো নেই। এদিকে জ্যাকুলিনের এমন দাবি নেটদুনিয়ায় বেশ আলোচিত হচ্ছে। তার এমন বড়াইয়ের সমালোচনাও করেছেন কেউ কেউ। তবে এসব সমালোচনায় পাত্তা না দিয়ে কাজেই মনোযোগী থাকতে চান জ্যাকুলিন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫