Skip to content

ট্রাম্পের ব্যবসায়ী পরিষদ বিলুপ্ত

আন্তর্জাতিক ডেস্ক ॥

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার শার্লোটসভিলে উগ্র শ্বেতাঙ্গ বর্ণবাদী আর বর্ণবাদ বিরোধীদের মধ্যে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। ওই সহিংসতার জন্য দু’পক্ষকেই দোষারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।

এমন মন্তব্যের পর দেশের ভেতরে এবং বাইরে ব্যপক সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ নিয়ে ইতিমধ্যেই ট্রাম্পের উপদেষ্টা পরিষদ থেকে গণহারে ব্যবসায়ী নেতৃবৃন্দ পদত্যাগ করেছেন।

ব্যবসায়ী নেতৃবৃন্দের পদত্যাগের ঘটনায় দু’টি উপদেষ্টা পরিষদকে বিলুপ্ত ঘোষণা করেছেন ট্রাম্প। এর নিন্দা জানিয়েছেন ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ আর জাতিসংঘ।

শ্বেতাঙ্গ বর্ণবাদীদের মিছিল-সমাবেশকে কেন্দ্র করে শনিবার শার্লোটসভিল শহরে পাল্টাপাল্টি বিক্ষোভ ডাকলে উভয় পক্ষে দাঙ্গা বেধে যায়। এতে এক নারী নিহত ও প্রায় অর্ধশত মানুষ আহত হয়। রাজ্যে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে।

একজন সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন উভয় পক্ষেই ঘৃণা এবং সহিংসতা ছিল? জবাবে ট্রাম্প বলেন, তিনি মনে করেন উভয় পক্ষই এতে দায়ী ছিল। তিনি আরও বলেন, উভয় পক্ষই যে এতে দায়ী তাতে কোন সন্দেহ নেই।

শালোর্টসভিলে শনিবারের ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুর্বল প্রতিক্রিয়ার প্রতিবাদে মঙ্গলবার তার উপদেষ্টা পরিষদ হোয়াইট হাউস ম্যানুফ্যাকচারিং কাউন্সিল থেকে পদত্যাগ করেন ইনটেল, মেরক অ্যান্ড কো ফার্মা এবং আন্ডার আর্মারের প্রধান নির্বাহী কর্মকর্তা।

এই ধারাবাহিকতায় আরো ব্যবসায়ী নেতৃবৃন্দ যোগ দিয়ে উপদেষ্টা পরিষদ থেকে গণহারে পদত্যাগ করতে শুরু করলে, দুটি উপদেষ্টা পরিষদই বিলুপ্ত ঘোষণা করেন ট্রাম্প।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫