Skip to content

এখনো সংকটাপন্ন মেয়র আনিসুলের অবস্থা

ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। তিনি লন্ডনের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। বাংলাদেশ হাইকমিশনের এক মুখপাত্রকে উদ্ধৃত করে বুধবার রাতে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদের বলেছেন, ‘তিনি (মেয়র আনিসুল) এখনো হাসপাতালে আইসিইউতে আছেন। ডাক্তাররা লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যার পরে আনিসুল হকের চিকিৎসার পর্যালোচনা করবেন।

এর আগে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মনোয়ার হোসেন বাংলাদেশ সময় সন্ধ্যায় জানিয়েছিলেন, মেয়রের শারীরিক অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে। মেয়র আনিসুল হক সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মেয়রের পারিবারিক সূত্র জানায়, মেয়র আনিসুল হক আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। তবে চিকিৎসকরা তার সমস্যাটা ঠিক ধরতে পারেননি।

গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে মেয়র আনিসুল লন্ডনে যান। অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তিনি হাসপাতালে ভর্তি হন। সুস্থ থাকলে ১৪ আগস্ট তার দেশে ফেরার কথা ছিল। বাসস

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫