Skip to content

বার্সার হারের দিনে সুয়ারেজের ইনজুরি

স্পোর্টস ডেস্ক ॥

দুই লেগ মিলে ৫-১ গোলে রিয়াল মাদ্রিদের কাছে হেরে স্প্যানিশ সুপার কাপের শিরোপা হাতছাড়া হওয়ার পর নতুন এক দুঃসংবাদ শুনল বার্সা সমর্থকরা। রিয়ালের বিপক্ষের ম্যাচে হাঁটুর চোটে পড়েছেন লুইস সুয়ারেজ। আগামী রোববার হয়তো তাকে ছাড়াই নতুন মৌসুমের প্রথম ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামবে ভালভার্দের শিষ্যরা।

সুয়ারেজের চোট নিয়ে বার্সার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আজ সুয়ারেজের পরীক্ষা করা হবে। এরপরই চোটের ধরন পরিষ্কার বোঝা যাবে। তখন জানা যাবে, রোববার সুয়ারেজকে ছাড়াই মাঠে নামতে হবে কি না বার্সাকে।’

এদিকে সুয়ারেজ যে পুরো ফিট নন, তা রিয়ালের বিপক্ষে ম্যাচেই বোঝা গেছে। ম্যাচ শেষে বার্সা কোচ বলেছেন, ‘ওর হাঁটুতে আঘাত লেগেছে। চোটটা কত গুরুতর, তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫