Skip to content

‘চিফ স্ট্র্যাটেজিস্ট’ কে বরখাস্ত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক ॥

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের আরো এক কর্মকর্তাকে বহিষ্কার করেছেন। হোয়াইট হাউজের দু জন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধান পরিকল্পনাবিদ স্টিভ ব্যানোনকে বহিষ্কার করা হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তার শীর্ষ পর্যায়ের সহযোগীদেরকে বলেছেন, তিনি স্টিভ ব্যানোনকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে দু জন কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বিষয়টি ব্রিফ করেছেন। গত নির্বাচনে ব্যানোন ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট পদে বিজয়ী করার জন্য বড় ভূমিকা রেখেছিলেন।

এর আগেও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইদানিং প্রায় প্রতি সপ্তাহে হোয়াইট হাউজের কোনো না কোনো কর্মকর্তাকে বহিষ্কারের খবর আসছে। এসব ঘটনার মাঝ দিয়ে এ কথা পরিষ্কার হচ্ছে যে, স্বাভাবিক গতিতে চলছে না ট্রাম্প প্রশাসন। অনেকেই মনে করছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও তার ক্ষমতার মেয়াদ পূরণ করতে পারবেন না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫