Skip to content

পানিতে ডুবে আছে রাজধানীর দনিয়া ও জুরাইন এলাকা

বাংলাভূমি ডেস্ক ॥
দুই বছরেরও বেশি সময় ধরে পানির নিচে তলিয়ে আছে রাজধানীর জুরাইন ও দনিয়ার ১০ কিলোমিটার রাস্তা। সারা বছর জমে থাকে কারখানা ও গৃহস্থালীর পানি আর বর্ষা এলে তৈরি হয় জলাবদ্ধতা।

নোংরা ও পানির দুর্গন্ধে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। জনপ্রতিনিধিরা বলছেন পাঁচশো ৫৮ কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে ভোগান্তি কমছে না।

রাজধানীর জুরাইন আশরাফ মাস্টার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন মা-বাবার কোলে চড়ে স্কুলে যায়। সেটা সম্ভব না হলে ভাঙতে হয় হাটুপানি। দীর্ঘদিন জলাবদ্ধতার দুর্ভোগ পোহাচ্ছে এলাকার চার লাখ মানুষ। ঝুঁকি নিয়ে চলাফেরা করছে, ছড়াচ্ছে রোগবালাই।

এ সম্পর্কে এলাকাবাসীরা বলেন, ‘এখানে সব সময়ই পানি থাকে । ড্রেনের ময়লা পানি দিয়ে বাধ্য হয়ে হাঁটতে হয়। বাচ্চাদের স্কুলে যেতে প্রতিদিনই দূর্ভোগ পোহাতে হয়। এই কষ্টের কথা কাকে বলবো। দেখারতো কেউই নেই।’

জুরাইন কমিশনার রোড, মিষ্টির দোকান, চেয়ারম্যান বাড়ি, চব্বিশ ফিট ও দক্ষিণ-পূর্ব দনিয়ার আটটি রোডের ওপর জমে আছে পানি। বাধ্য হয়ে ব্যবসা ছেড়েছে অন্তত ১৫ হাজার ব্যবসায়ী। ব্যবসায়ীরা বলেন, ‘সারবছর রাস্তায় পানি থাকলে বেচাকিনা হয়ই না। এর মধ্যে যদি বুষ্টি হয় পানি বেড়ে দোকানে ঢুকে যায়। এর ফলে দোকানের মালামাল নষ্ট হয়ে যায়। তাই বাধ্য হয়ে এলাকা ছেড়ে চলে যেতে হয়। ’

এদিকে ওয়ার্ড কমিশনারের অভিযোগ, এ দায় ওয়াসা আর পানি উন্নয়ন বোর্ডের। আর ওয়াসা দোষ চাপাচ্ছে সিটি করপোরেশনের ওপর। ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং অবৈধ কারখানার পানি রাস্তায় ফেলাকেও কারণ বলছে ওয়াসা। সূত্র: ইনডিপেনডেন্ট টিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫