আন্তর্জাতিক ডেস্ক ॥
আসন্ন নির্বাচনকে লক্ষ্য করে জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যব্রিয়াল, তুর্কী নেতাদের সমালোচনা করায় কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোগান। শনিবার, এক বক্তব্যে গ্যব্রিয়ালকে উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, ‘নিজের সীমা জেনে রাখো’।
ওই সময় বেশ কঠোর সুরে এরদোগান বলেন, ‘সে (গ্যব্রিয়াল) কোন সীমারেখাই জানে না। তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার তুমি কে? নিজের সীমা বুঝতে শেখো।’
তিক্ত কন্ঠে প্রেসিডেন্ট আরো বলেন, ‘সে আমাদেরকে শেখাতে এসেছিল ! কতদিন ধরে তুমি রাজনীতিতে আছো? তোমার বয়সই বা কত? ’
আগামী ২৪ সেপ্টেম্বর জার্মানির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে জার্মানিতে বসবাসরত প্রায় ১০ লাখ তুর্কি ভোট দিতে পারবে। তাদের অধিকাংশই এপ্রিলে তুরস্কের গণভোটে এরদোগানকে সমর্থন দেয়।
এর আগে ওইসব তুর্কি জনগণের উদ্দেশ্যে দেওয়া এরদোগানের বক্তব্য ও তুর্কী নেতাদের সমালোচনা করেছিল জার্মান পররাষ্ট্রমন্ত্রী । সেজন্যই তাকে সাবধান করেন তুর্কী প্রেসিডেন্ট। আরব নিউজ
