Skip to content

যেসব চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

স্পোর্টস ডেস্ক ॥

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দুইটি টেস্ট সম্প্রচার করবে ফক্স স্পোর্টস। ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই সিরিজটি অস্ট্রেলিয়ার মানুষজন ফক্স স্পোর্টসের মাধ্যমে দেখতে পারবে। এদিকে বাংলাদেশের জন্য অফিশিয়াল সম্প্রচারের দায়িত্বে আছে গাজি টেলিভিশন।

ফক্স স্পোর্টস সম্প্রচারের দায়িত্ব পেয়ে খুশি। এই টিভি চ্যানেলের সিইও প্যাট্রিক ডেলানী বলেন, ‘ক্রিকেট সমর্থকদের জন্য এ দারুণ সংবাদ।’

উল্লেখ্য, দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশে টেস্ট খেলতে আসলো অজিরা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ২৭ আগস্ট। বাংলাদেশ সময় সকাল ১০ টায় খেলা মাঠে গড়াবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫