Skip to content

জাহাজের সঙ্গে সংঘর্ষের পর মার্কিন রণতরীর ১০ সেনা নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক ॥

সিঙ্গাপুর উপকূলে মার্কিন রণতরী এবং একটি তেলের ট্যাংকারের মধ্যে সংঘর্ষের পর রণতরীর ১০ সেনা নিখোঁজ হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচ সেনা। মার্কিন নৌবাহিনীর তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

ইউএসএস জন ম্যাককেইন সিঙ্গাপুরের পূর্বাঞ্চলীয় উপকূলের বন্দরে নোঙ্গর ফেলার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু তার আগেই এটি লাইবেরিয়ান পতাকাবাহী একটি তেলের ট্যাংকারের সঙ্গে ধাক্কা খায়।

স্থানীয় সময় বিকাল ৫টা ২৪ মিনিটে মার্কিন রণতরী এবং তেলের ট্যাংকারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিখোঁজ সেনাদের খোঁজে উপকূলের বিস্তীর্ন এলাকাজুড়ে তল্লাশি এবং উদ্ধার অভিযান চালানো হচ্ছে। চলতি মাসেই আরো একটি রণতরী এ ধরনের দুর্ঘটনা কবলিত হয়েছিল।

মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার, সিঙ্গাপুর নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনী যৌথভাবে তল্লাশি এবং উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫