Skip to content

খোলামেলা রুপে ফিরছেন বিদ্যা

বিনোদন ডেস্ক ॥
চলতি বছরের এপ্রিলে ‘বেগমজান’ ছবির মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন বিদ্যা বালান। এ ছবিতে একজন পতিতার চরিত্রে দুর্দান্ত অভিনয়শৈলী প্রদর্শন করেছেন তিনি। এদিকে এ ছবির পর অনেকটাই আড়ালে চলে যান বিদ্যা। বেশ কিছু দিন বিশ্রামে ছিলেন। তবে সম্প্রতি নতুন ছবির কাজ শুরু করেছেন তিনি। আর নতুন এ ছবিতে আগের মতো করেই আবেদনময়ী বিদ্যা বালানকে আবিষ্কার করা যাবে। ২০১১ সালে ‘দ্যা ডার্টি পিকচার‘ ছবিতে ব্যাপক খোলামেলা বিদ্যাকে পাওয়া গেছে। এবারও খোলামেলা রুপে পর্দায় ফিরছেন তিনি। বিষয়টি খোদ জানিয়েছেন এ অভিনেত্রী। এ ছবির নাম ‘তুমহারি সুলু’। সুরেশ ত্রিভেনি পরিচালিত এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বিদ্যা। ছবিটি কমেডি-ড্রামানির্ভর হলেও এখানে বিদ্যাকে আবেদনময়ী রুপে উপস্থাপন করছেন পরিচালক। ছবির বিভিন্ন দৃশ্য ও গানে খোলামেলা পোশাকে ক্যামেরাবন্দি হয়েছেন বিদ্যা। এ বিষয়ে তিনি বলেন, অনেকেই বলেন ‘দ্যা ডার্টি পিকচার’-এর বিদ্যাকে তারা মিস করেন। তাদের জন্যই এই ছবি। ছবির গল্প অনেক মজার। তাছাড়া এখানে সুপারহট বিদ্যাকে আবিষ্কার করতে পারবেন দর্শক। আশা করছি উপভোগ করবেন সবাই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫