বিনোদন ডেস্ক ॥
সবশেষ ববিকে দেখা গিয়েছে ইফতেখার চৌধুরীর ‘ওয়ানওয়ে’ ছবিতে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও বাপ্পি। আসছে ঈদে ‘বিজলি’ ছবি নিয়ে হাজির হবার কথা ববির। ইফতেখার চৌধুরীর নতুন এ ছবিতে অভিনয়ের পাশাপাশি এবারই প্রথম ছবিটি প্রযোজনাও করেছেন এই অভিনেত্রী। তবে ছবির পোস্ট প্রোডাকশনের বেশকিছু কাজ চলছে ভারতে। তাই ছবি মুক্তি নিয়ে জানতে চাইলে ববি কলকাতা থেকে মুঠোফোনে বলেন, আমি ছবি মুক্তি নিয়ে নতুন পরিকল্পনা করছি। কারণ ভিএফএক্সের এখনো কিছু কাজ বাকি রয়েছে। ইচ্ছে তো রয়েছেই ঈদে ছবিটি মুক্তি দেয়ার। তবে এখনো কিছু বলা যাচ্ছে না। দু’দিন পর দেশে ফিরে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি। এ ছবিতে ববির সঙ্গে জুটি হয়েছেন কলকাতার মডেল-অভিনেতা রণবীর। সুপার হিরোইন ঘরানার এ চলচ্চিত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার হয়েছে যা দর্শকদের বিনোদনের খোরাক মেটাবে বলে জানালেন এ অভিনেত্রী। ‘বিজলী’ ছবিটির চিত্রনাট্য লিখেছেন ভারতের পেলে ভট্টাচার্য। এদিকে ভারতের বড় একটি প্রোডাকশন হাউজ থেকে নতুন ছবির প্রস্তাব পেয়েছেন ববি। খুব শিগগিরই এ ছবির বিস্তারিত খবরও দেবেন বলে জানিয়েছেন তিনি। ববি অভিনীত ‘বৃদ্ধাশ্রম’ নামে একটি ছবিরও কাজ শেষ হয়েছে। নতুন এ কাজটি নিয়ে তিনি বেশ আশাবাদী। এ ছবিতে ববির বিপরীতে অভিনয় করেছেন সংগীতশিল্পী এসডি রুবেল। ২০১৫-২০১৬ সালের অনুদান পাওয়া এ ছবিটি পরিচালনা করেছেন স্বপন চৌধুরী। প্রসঙ্গত, ২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ দ্য সার্চ’ ছবির মাধ্যমে সিনে পর্দায় পথচলা শুরু ববির। এরপর ‘রাজত্ব’, ‘দেহরক্ষী’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘অ্যাকশন জেসমিন’, ‘হিরো দ্য সুপারস্টার’, ‘আই ডোন্ট কেয়ার’, ‘ওয়ান ওয়ে’সহ বেশকিছু সিনেমায় কাজ করেছেন তিনি।
ছবি মুক্তি নিয়ে নতুন পরিকল্পনা
আপডেট :August 21, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
