Skip to content

মুষলধারে বৃষ্টিতে সড়কে যানজট, বিপাকে নগরবাসী

স্টাফ রিপোর্টার ॥
সকাল হতে না হতেই রাজধানী জুড়ে শুরু হয় মুষলধারে বর্ষণ। এই বর্ষণের ফলে রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। ফলে বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে যানজট। এতে নাকাল হতে হচ্ছে নগরবাসীকে।

মঙ্গলবার সকাল থেকে শুরু হয় এই বৃষ্টিধারা। কখনো গুড়ি গুড়ি আবার কখনো মুষলধারে ঝরছে মেঘের অশ্রু। রাজধানীতে বৃষ্টি মানেই জলাবদ্ধতা। বৃষ্টি বেশি হোক বা মাঝারি, জলাবদ্ধতা হবেই। আর জলাবদ্ধতা মানেই চরম ভোগান্তি। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হচ্ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী আর অফিসগামী মানুষগুলোকে।

মেঘের অশ্রু বর্ষণ প্রকৃতিপ্রেমীরা উপভোগ করলেও নগরবাসীর জন্য যেন এটা যন্ত্রণা! কারণ, খোঁড়াখুঁড়ির এই নগরীতে বৃষ্টি শুধু দুর্ভোগ বাড়াতেই জানে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫