Skip to content

বাপ্পি আসছেন না, নায়করাজের দাফন আজই

বিনোদন ডেস্ক ॥

বাংলা সিনেমার কিংবদন্তী অভিনেতা নায়করাজ রাজ্জাকের মেজো ছেলে রওশন হোসেন বাপ্পি কানাডা থেকে আগামীকাল বুধবার ঢাকায় আসছেন না। তাই আজই দাফনের সিদ্ধান্ত নিয়েছেন তার পরিবার।

পরিবারের বরাত দিয়ে আরেক বরেণ্য অভিনেতা আলমগীর জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজ্জাকের পরিবার সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় নায়করাজের মরদেহ নেয়া হবে এফডিসিতে। সেখানে প্রথম জানাজা শেষে তাকে গার্ড অব অনার দেয়া হবে। সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২টায় মরদেহ শহীদ মিনার প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে। এরপর দুপুর ৩টায় গুলশানের আজাদ মসজিদে সর্বশেষ জানাজা শেষে বনানী বুদ্ধিজীবী কবরস্থানে তাকে রাষ্ট্রীয় সম্মানে সমাহিত করা হবে।

এর আগে আলমগীর জাগো নিউজকে জানিয়েছিলেন, নায়করাজের মরদেহ দাফনে সময় পরিবর্তিত হয়েছে। রাজ্জাক ভাইয়ের মেজো ছেলে বাপ্পি আগামীকাল বুধবার ভোরে কানাডা থেকে দেশে ফিরবে। সে তার বাবাকে যে কোনো মূল্যে শেষবারের মতো দেখতে মায়ের কাছে আবদার করেছিল। ভাবি আমাদের অনুরোধ জানিয়েছিল আরেকটা দিন মরদেহ রাখার ব্যবস্থা করতে। তাই নতুন করে সিদ্ধান্ত নিতে হয়েছিল। কিন্তু সকালে আবারও সিদ্ধান্ত পরিবর্তন করতে আমরা বাধ্য হয়েছি।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্জাক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫