Skip to content

সমাজের ঘটনা আমাদের টাচ করে : প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার ॥
সমাজে ঘটে যাওয়া ঘটনাগুলো বিচারকদের স্পর্শ (টাচ) করে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। মঙ্গলবার ব্যাংকের ঋণ সংক্রান্ত এক মামলার শুনানিতে এমন মন্তব্য করেন তিনি। মামলার আইনজীবী ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। এ সময় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল।

প্রধান বিচারপতি বলেন, সমাজে কী হচ্ছে, তা আমাদের টাচ করে। আমরা যখন চেম্বারে থাকি তখন এক রকম। আর যখন চেয়ারে বসি (এজলাসে) তখন আমাদের মানসিকতা পরিবর্তন (চেঞ্জ) হয়ে যায়। এখানে ধনী গরীব সব ধরণের বিচারপ্রার্থী আসেন। আমরা সবার বিচার করি। এরপর অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্যে প্রধান বিচারপতি মৌলভীবাজারের এক কৃষকের ঋণের ঘটনা তুলে ধরেণ। ওই ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, এ ঘটনাগুলো আমাদের বিবেককে নাড়া দেয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫