Skip to content

‘বার্সেলোনায় তাদের থাকা উচিৎ নয়’

স্পোর্টস ডেস্ক ॥
রেকর্ড ট্রান্সফার ফি’তে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দিয়েছেন নেইমার। নতুন ক্লাবে গিয়ে শুরু থেকেই দুর্দান্ত নৈপুণ্য দেখাচ্ছেন ব্রাজিলের এ স্ট্রাইকার। তার জন্য ২২২ মিলিয়ন ইউরো খরচ করে পিএসজি যে মোটেও ভুল করেনি তার প্রমাণ দিয়ে চলেছেন। দুই ম্যাচে ৩ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন তিনি। ফরাসি লীগ ওয়ানে সর্বশেষ ম্যাচে তোলুসকে ৬-২ গোলে উড়িয়ে দিতে নেইমার করেন জোড়া গোল। ওই ম্যাচের পর সাবেক ক্লাব বার্সেলোনার কর্মকর্তাদের কঠোর সমালোচনা করলেন তিনি। এইসব কর্মকর্তাদের বার্সেলোনায় থাকা উচিৎ নয় বলে মনে করেন তিনি। বার্সেলোনা এরচেয়ে ভাল কর্মকর্তা প্রাপ্য বলে মন্তব্য তার। স্প্যানিশ ‘দেপোর্তেস কুয়ার্তো’কে দেয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘বার্সেলোনার বোর্ড নিয়ে আমার কিছু বলার নেই। তবে সামান্য কিছু বলতে চাই। আমি তাদের কর্মকা- ও আচরণে হতাশ। আমি সেখানে চার বছর কাটিয়েছি। আমি অনেক খুশি ছিলাম। শুরু থেকে শেষ পর্যন্ত খুশি ছিলাম। তবে এই খুশিটা বোর্ডের কর্মকর্তাদের ওপর নয়।’ নেইমার আরো বলেন, ‘আমার মনে হয়, তাদের বার্সেলোনার মতো ক্লাবের দায়িত্বে থাকা উচিৎ নয়। বার্সেলোনা এরচেয়ে ভাল মানুষ প্রত্যাশা করে। এ বিষয়টা সাবাই জানে।’ বার্সেলোনার কর্মকর্তাদের ওপর নাখোশ হলেও খেলোয়াড়দের ওপর তার কোনো বিরাগ নেই। বরং সাবেক সতীর্থদের কষ্ট দেখলে তিনিও কষ্ট পান বলে জানালেন, ‘সেখানে আমার অনেক বন্ধু আছে। তাদের অসুখী দেখলে আমার খারাপ লাগে। আশা করি, তাদের পরিস্থিতি ভালো হবে।’ নেইমার চলে যাওয়ার পর তার শূন্যস্থানে এখনো কাউকে দলে ভেড়াতে পারেনি বার্সেলোনা। ডেম্বেলে ও ফিলিপে কুটিনহোর জন্য চেষ্টা করেও সফল হয়নি। ব্রাজিলের ফরোয়ার্ড কুটিনহোর জন্য তিনবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে তারা। তাদের ‘অযৌক্তিক’ প্রস্তাব ফিরিয়ে দিয়েছে লিভারপুল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫