Skip to content

জাতিসংঘের চাঞ্চল্যকর তথ্য > শিশু, কিশোর-কিশোরীদের নিয়ে ভয়ঙ্কর খেলায় বোকো হারাম

আন্তর্জাতিক ডেস্ক ॥

নাশকতার জন্য শিশু-কিশোরদের ব্যবহার করছে নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারাম। এই তথ্য নতুন কিছু নয়।

তবে মঙ্গলবার নতুন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ। সে তথ্যে জানা যায়, শিশু ও কিশোর-কিশোরীদের নিয়ে এক প্রকার ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে বোকো হারাম। খবর আল-জাজিরার।

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে ৮৩ জন শিশু ও কিশোরকে ‘মানব বোমা’ হিসেবে ব্যবহার করেছে বোকো হারাম।

জাতিসংঘের ওই প্রতিবেদনে আরও বলা হয়, ‘মানব বোমা’ হিসেবে যে সকল শিশু ও কিশোর বা কিশোরীকে ব্যবহার করা হয়েছে, তাদের মধ্যে অধিকাংশই মেয়ে। ৮৩ জনের দলে ৫৫ জন ও ১৩ জন ছেলে আছে বলে প্রতিবেদনে দাবি করেছে জাতিসংঘ। যাদের প্রত্যেকের বয়স ১৫ বছরের নিচে। এর মধ্যে অনেকেই আছে যাদের বয় ১০ বছরের কম।

আফ্রিকা মহাদেশের নাইজেরিয়ায় প্রত্যেক বছরই বহু শিশু ও কিশোর বা কিশোরীকে অপহরণ করে বোকো হারাম জঙ্গি সংগঠন। তারপর তাদের নিয়ে গিয়ে জঙ্গি-প্রশিক্ষণ দেওয়া হয়।

জাতিসংঘের দেওয়া নতুন এই প্রতিবেদনে অনেকটাই চিন্তা বাড়িয়েছে স্থানীয় প্রশাসনের। কারণ, দেখা যাচ্ছে প্রতি বছর ১৫ বছরের কম নিচে কোনও শিশু বা কিশোর-কিশোরীকে অপহরণের সংখ্যা দিন দিন বাড়ছে।

জাতিসংঘের দেওয়া ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে গেছে ২০১৭ সালে। শুধু তাই নয় ২০১৫ বা ২০১৬ সালের চেয়ে চারগুণ বেশি শিশু-কিশোরকে এই বছর ‘মানব বোমা’য় ব্যবহার করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫