বাংলাভূমি ডেস্ক ॥
আমরা অতীতে ক্ষমাতশীন দলের অধিনে যত নির্বাচন দেখেছি সেখানে ক্ষমাতশীন দালগুলোই বিভিন্ন কৌশল গ্রহণ করে আবার জিতেছে এবং ক্ষমতায় এসেছে। তাই আমরা আমাদের অতীত অভিজ্ঞতা থেকে বলতে পারি ক্ষমতাশীন দলের অধিনে বিশেষ করে যখন সংসদ কার্যকর থাকে তখন কোন ভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
মঙ্গলবার রাত্রে চ্যানেল আইয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এ মন্তব্য করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর প্রতিষ্ঠাতা সম্পাদক বদিউল আলম মজুমদার।
তিনি আরো বলেন, এখন তো এই সমস্যা আরো বেশি। কেননা আমাদের প্রশাসনে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে অনেক বেশি দলীয়করণ করা হয়েছে। যারফলে এই লোকেরা সরকারের অংশ হয়ে গেছে। সুতরাং তারা যদি দলীয় আচারণ করে তাহলে সব থেকে শক্তিশালী নির্বাচন কমিশনের পক্ষেও সুষ্ঠুভাবে নির্বাচন করা সম্ভব হবে না। আমরা মনে করি নির্বাচন কমিশনের একটা সিকিউরিটি প্লান থাকা দরকার। কেননা অতীতে দেখা গেছে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব দিয়েছে এবং টাকা খরচ করেছে অথচ সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই বিভিন্ন প্রকার অপরাধের সাথে জড়িত ছিলো।
বদিউল আলম মজুমদার আরো বলেন, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলেছি নির্বাচনের সময় সেনা মোতায়ন করতে হবে। কেননা বাংলাদেশের সকল সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রেই সেনা বাহিনীর ভূমিক আছে। মাঠ পর্যায়ে যারা নির্বাচনী অফিসার তারাও কিন্তু সেনা বাহিনীর কথা বলেছেন। আমাদের সময়.কম
